• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

তাসনিম জারার ৬ দফা ইশতেহার ঘোষণা

admin
আপডেটঃ : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার বিকেলে খিলগাঁও মডেল কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ৬ দফা ইশতেহার তুলে ধরেন।

তাসনিম জারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ বর্তমানে গ্যাসের পরিবর্তে শুধু বাতাস পাচ্ছে।” তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য ভর্তুকি মূল্যে গ্যাস নিশ্চিত করতে সরকারের ওপর চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দেন।

অত্র অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য মুগদা হাসপাতালের অপ্রতুলতার কথা উল্লেখ করে তিনি এই হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বাড়ানোর ঘোষণা দেন। এলাকার রাস্তার উন্নয়নসহ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা যুদ্ধ ঘোষণা করার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনের মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এই এলাকার মানুষের অধিকার আদায়ে সরাসরি ভূমিকা রাখবেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ