• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকে যমুনা সেতুর পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত এই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে যানজট শুরু হয়। আজ বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো মানুষ। চালক ও যাত্রীরা জানান, গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে তারা ঢাকা থেকে রওনা হয়েছেন। ৭-৮ ঘণ্টা সময় লেগেছ টাঙ্গাইলে পৌঁছাতে। আর এখানেও দীর্ঘ যানজট।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, যাত্রীদের নিরাপত্তা এবং যানজট কমাতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে আশা করেন তিনি।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বুধবার সকাল থেকে থেমে থেমে যানজট রয়েছে। চন্দ্রা বাস টার্মিনালের আশপাশের ১২ কিলোমিটার যানজট রয়েছে। বুধবার গাজীপুরের ৪০ শতাংশ কারখানা ছুটি হওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে।

কারখানা ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে ছোটবড় প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে৷ এবারের ছুটি ধাপে ধাপে দেওয়া হয়েছে। গতকাল বুধবার অধিকাংশ কারখানা ছুটি হয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার ৮৩৩টি কারখানা ছুটি হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ