• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

ডিসেম্বরের মধ্যে দু’টি ঘূর্ণিঝড়ের আভাস

admin
আপডেটঃ : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তিন থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দু’টি নিম্নচাপ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, এই তিন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ৩-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া চলতি মাসেই অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এ সময় সারা দেশে ৩-৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বহুবৃষ্টি এবং ৪-৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্র স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি/ ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/ মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু (০৮-১০°সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে অক্টোবর মাসের পূর্বভাসে বলা হয়েছে, এ সময় বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সারা দেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ মাসেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। অক্টোবর দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে; তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ