• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

ডিআইজি হলেন পুলিশের চার কর্মকর্তা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ পুলিশ ক্যাডারের চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ