• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ডাকসু বর্জন করলাম: উমামা

admin
আপডেটঃ : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। বুধবার রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, ‘বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’

এর আগে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ওই পোস্টে আবিদুল ইসলাম লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ