• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা কালীগঞ্জ থানা পুলিশের হাতে ২ ডাকাত গ্রেফাতার

ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়াও শারীরিক কিছু সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার বিকালে গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটা ভালো। তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান তার শরীরের খোঁজ রাখছেন বলেও জানান মুহাম্মদ উল্লাহ মধু।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ