• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

টিউলিপ সিদ্দিকের ১৩ বছরের আয়কর নথি জব্দ

admin
আপডেটঃ : বুধবার, ৪ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিকের গত ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে শ্যামলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নামে থাকা একটি ফ্ল্যাটের রাজউকের নথি জব্দ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সংস্থাটির উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন কর অঞ্চল-৬ ও রাজউক থেকে এই নথি জব্দ করেন।

আয়কর নথিতে ২০০৬-০৭ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত আয়কর রিটার্নে এডভান্স টাওয়ার্ডস ডেভেলপারসের ৫ লাখ টাকা প্রদর্শিত আছে।

এছাড়া গুলশানে জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ আছে। তবে, ২০১৮-২০১৯ সাল থেকে কোন রিটার্ন দাখিল করেনি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।

রাজউকের রেকর্ড অনুযায়ী, ৯৯ বছরের ইজারার শর্তে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে প্লট হস্তান্তর করার সুযোগ নেই। তবুও ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার করে ওই প্লট ভাগ করে ৩৬টি ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়।

এর আগে পূর্বাচলে প্লট দুর্নীতির এক মামলায় টিউলিপকে আসামি করেছে দুদক। ওই মামলায় সহযোগী আসামি হিসেবে গত ১৪ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’-এর দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ