• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গ্রেফতার

admin
আপডেটঃ : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পিটিআই এলাকা থেকে গ্রেফতার করা হয়। সবুজ বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রফিক মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করা হয়েছে। তিনি সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের এক মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগ সরকারের আমলে বরগুনা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি করা হয়। সেই মামলার এজাহারভুক্ত ৭৭ নম্বর আসামি তিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “সবুজ মোল্লাকে গ্রেফতারের জন্য আগে থেকেই অভিযান চলছিল। আজ রাতে গোপন সংবাদের পাশাপাশি প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ