• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম

admin
আপডেটঃ : শনিবার, ২১ মার্চ, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ সরকার সংবিধান সংস্কার পরিষদের গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনও সুযোগ নেই।’

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে।

এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি।’

এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা জন্য একমাস যথেষ্ট সময় নয়। তাদের আরো পর্যবেক্ষণ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে।

এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরো লক্ষ্য করতে চাই।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ