• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত দলগুলো

admin
আপডেটঃ : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে। তবে আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো।

রোববার (৫ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যাহ্ন বিরতিতে এসব কথা জানান নেতারা।

তারা বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহন, গনপরিষদ গঠন। গনভোট আয়োজনে, নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

এর আগে, বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ১৫ অক্টোবরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে, প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

তিনি জানান, ঐকমত্য না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দিবে। শেষ পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ