• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ

জুমার নামাজের নিয়ম ও নিয়ত

admin
আপডেটঃ : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুক্রবার। এদিন ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হন জুমার নামাজে। বলা হয়ে থাকে শুক্রবার তথা জুম্মাবার হচ্ছে মুসলিম জাহানের সাপ্তাহিক ঈদ।

এদিন যোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।

জুমার নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে জানুন:

চার রাকাত কাবলাল জুমার নিয়ত:

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্‌লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ: আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুমার সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।

জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত:

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্‌ উসকিতা আন্‌ জিম্মাতী ফারদুজ্জহ্‌রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্‌ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ: আমার উপর যোহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুম্মার দুই রাকায়াত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।

চার রাকাত বাদ’ল জুমার নিয়ত:

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ: আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকায়াত বাদ’ল জুম্মা সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।

জুমার নামাজ যাদের উপর ফরজ ও যাদের উপর নয়:

বালেগের উপর জুমার নামাজ পড়া ফরজ। না-বালেগের উপর বাকি পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরয নয়, তেমনি জুমার নামাজও ফরজ নয়। পুরুষের উপর জুমার নামাজ ফরজ।

যে ব্যক্তি মুকিম তার উপর জুম্মার নামাজ ফরজ নয়। যে ব্যক্তি কারো ক্রীতদাস নয়, তার উপর জুমার নামাজ পড়া ফরজ। পরের খরীদা-গোলাম এর উপর জুম্মা ফরজ নয়। যে সমস্ত ওজরের কারণে জামায়াতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে, সে সমস্ত ওজরের কোনটি যার নাই, তার উপর জুম্মার নামাজ ফরজ।

জুমার নামাজের দিন বেশ কিছু সুন্নত রয়েছে। এদিন ভালো বা পারলে নতুন জামা বা পাঞ্জাবি পরা, খোশবু নেওয়া, হাত-পায়ের নখ কাটা সুন্নত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ