• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

জামিন নিতে এসে কারাগারে আ.লীগের ২ নেতা

admin
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে এসে কারাগারে গেলেন রাজবাড়ীর ২ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক জান্নাতুন লিলিফা আকতার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত দুই নেতা হলেন- রাজবাড়ী সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি রমজান আলী খান (৫৯) এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সী (৬০)।

জানা যায়, গ্রেপ্তারকৃত দুজ‌নই উচ্চ আদালত থে‌কে আগাম জা‌মিন নি‌য়ে‌ছি‌লেন। জা‌মি‌নের মেয়াদ শেষ হ‌য়ে‌ গে‌লে রাজবাড়ী আদাল‌তে হা‌জির হ‌য়ে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন না দি‌য়ে দুজন‌কে কারাগা‌রে পা‌ঠা‌নোর নি‌র্দেশ দেন। এ দুই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, রমজান আলী খান ও মোস্তফা মুন্সী আগেই হাইকোর্ট থেকে ৮ সপ্তা‌হের আগাম জামিন নিয়েছিলেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা রাজবাড়ী আদালতে হা‌জির হ‌য়ে আবার জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ