ব্যাংক-বীমা ডেস্কঃ জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ OLIS সেমিনার-২০২৬ (Autumn Seminar)-এ অংশগ্রহণ করে সফলভাবে সেমিনার সম্পন্ন করেছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান স্যার।
আন্তর্জাতিক পরিমণ্ডলে এ ধরনের মর্যাদাপূর্ণ সেমিনারে অংশগ্রহণ বীমা খাতের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিনিময়ের পাশাপাশি বৈশ্বিক বীমাশিল্প সম্পর্কে নতুন ধারণা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে।
তাঁর এই আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের বীমাশিল্পের উন্নয়ন, আধুনিকায়ন এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অগ্রযাত্রা এবং প্রতিষ্ঠানের সুনামে ইতিবাচক ভূমিকা রাখবে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে জনাব এস এম নুরুজ্জামান স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
উল্লেখ্য, OLIS-2026 কর্তৃপক্ষের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ আন্তর্জাতিক সেমিনারে এশিয়ার ১০টি দেশের মোট ২৫ জন ডেলিগেট অংশগ্রহণ করেন।
গৌরবের বিষয়, বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এ সেমিনারে অংশগ্রহণ করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জনাব এস এম নুরুজ্জামান।
![]()