• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

জাপান গেলেন ড. ইউনূস

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে টোকিওর উদ্দেশে যাত্রা করেন।

তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

এ তথ্য নিশ্চিত করে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে ২৪-২৫ মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

সূত্র মতে, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২৪ এর আগস্ট থেকে ২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি, জাপানসহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন।

তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব কার্যকর কিছু না হওয়ায় সফরগুলো নিয়ে নানা বিতর্ক ছিল। এর আগে ২৫ সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া ২৬-এর জানুয়ারি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকালে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতিসংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, যাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রটোকল অনুসরণ করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ