• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

জাতিসংঘ মহাসচিব ও শাহবাজ শরীফের ফোনালাপ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

  1. নিউজ ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে এটি ছিল দুই নেতার দ্বিতীয় ফোনালাপ। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
    প্রধানমন্ত্রী শাহবাজ জাতিসংঘ মহাসচিবের ধারাবাহিক সম্পৃক্ততা ও যোগাযোগ প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান ও সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপর তার গুরুত্বারোপকে স্বাগত জানান।

ফোনালাপে প্রধানমন্ত্রী শাহবাজ স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখনও পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি, তবুও উসকানিমূলক ভাষণ ও যুদ্ধোন্মাদনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে—এমন পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ