• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচন চলাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন আর সুষ্ঠু ও নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে দাবি করেছে ছাত্রদল।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, শুরু থেকেই আমরা বারবার অভিযোগ জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমাদের কর্মীদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তাই আমরা এ ভোট প্রত্যাখ্যান করছি।

তবে নির্বাচন কমিশন বলছে, অভিযোগগুলো ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ