• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

চারদিনের সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আন্তোনিও গুতেরেস

admin
আপডেটঃ : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রবিবার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
ঢাকা ছাড়ার আগে আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

জানা যায়, চারদিনের এই সফরে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি প্রধান উপদেষ্টাসহ ইফতারে অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন গুতেরেস।

এছাড়াও, গুতেরেস জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনায়ও অংশ দেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ