• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে বিএসএফের পুশইন

admin
আপডেটঃ : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।

বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির সময় সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি।

বিজিবি জানিয়েছে, পুশইনকৃত সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বিজিবির হেফাজতে থাকা সকলের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ