• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা ২০৩১ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি

চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

admin
আপডেটঃ : শনিবার, ৬ জুন, ২০২৬

বীমা ডেস্ক রিপোর্টঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে চট্টগ্রাম জেলায় বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউসুফ আলী, যিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম শওকত আলী, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে বীমা গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রাহকদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের বীমা খাতের উন্নয়নে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অব্যাহত অগ্রযাত্রা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ