• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

গ্যাস সিলিন্ডারের দোকানে শ্রমিকের সিগারেটে বিস্ফোরণে দগ্ধ ১০

admin
আপডেটঃ : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ