• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

গুলশানে চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫

admin
আপডেটঃ : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজী করতে গিয়ে পাঁচজন আটক হয়েছে। জানা গেছে,গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদের নেতৃত্বে ওই পাঁচজন চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে গিয়েছিলেন।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন কয়েক দিন আগে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ