• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

admin
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ গাজীপুরে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিশ ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

শুক্রবার রাত ৯টার দিকে মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে রাকিব মোল্লা নামে কৃষক দলের ওই নেতাকে হত্যা করা হয়।

নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার দাখিনখান এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা। ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রাকিব মোল্লার সঙ্গে ইমতিয়াজ ও সেলিমের দ্বন্দ্ব চলছিল।

এর মধ্যে শুক্রবার রাতে রাকিব মোল্লা যখন দাখিনখানে অবস্থান করছিলেন, তখন ইমতিয়াজ, সেলিমসহ আরও ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ