• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পরীক্ষা দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ শিক্ষার্থীর চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, বরখাস্ত ৭ বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত ২০০

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে আরও অনেকে।

মঙ্গলবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাজায় হামলায় হামাসের অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় গাজার তিনটি বাড়িতে হামলা করা হয়েছে। এ ছাড়া রাফাহ এবং খান ইউনিসেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দেন।

নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ নেওয়ার একদিন আগে ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যুদ্ধবিরতি বাড়ানোর জন্য শেষমেশ হামাস ও ইসরায়েলের আলোচনা ব্যর্থ হয়েছে।

এরপরেই গাজায় অতর্কিত হামলা আবার শুরু করলো ইসরায়েল।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ