• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

কৃষি ব্যাংকের খুলনার রূপসাঘাট শাখায় ডাকাতি

admin
আপডেটঃ : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ কৃষি ব্যাংক খুলনার রূপসাঘাট শাখায় দুর্ধর্ষ লুটপাটের ঘটনা ঘটেছে। ডাকাতরা অন্তত ১৬ লাখ টাকা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

শুক্রবার এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে স্থানীয় রূপসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান।

জানা গেছে, রূপসা ঘাট শাখায় গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কে বা কারা বেশকিছু টাকা নিয়ে গেছে। ব্যাংকের দারোয়ান আবুল কাশেমের স্ত্রী অসুস্থ থাকায় তিনি ওদিন ব্যাংকে কর্মরত ছিলেন না। রাত ১০টায় তিনি ব্যাংকে ডিউটিতে এসে মেইন গেট খোলা দেখতে পান। তখন তিনি বিষয়টি স্থানীয় লোকজনের সামনে বলেন।

সংবাদ পেয়ে রূপাসা থানা ও পুলিশ ফাঁড়ির সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। তবে ঘটনার সময় জানার জন্য ব্যাংকের সিসি টিভি’র ফুটেজ দেখা হচ্ছে।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দারোয়ানের স্ত্রী অসুস্থ থাকায় তিনি সারাদিন হাসপাতালে ছিলেন। রাত ১০টায় তিনি ডিউটিতে এসে ব্যাংকের গেট খোলা দেখতে পান।

কত টাকা নিয়ে গেছে এ ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। ব্যাংকের সিসি টিভির ফুটেজ দেখা কার্যক্রম চলছে বলে জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ