• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

কুমিল্লার চান্দিনায় সংখ্যালঘু নেতার দোকান দখলের অভিযোগ, এলাকায় চরম উদ্বেগ

admin
আপডেটঃ : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লার চান্দিনায় জমি দখল করে দোকান স্থাপন
কুমিল্লার চান্দিনায় জমি দখল করে দোকান স্থাপন

বিশেষ প্রতিবেদক  : পলাতক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ রায় কানু এলাকায় প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ।
কুমিল্লার চান্দিনা উপজেলায় স্থানীয় সংখ্যালঘু নেতা ও ব্যবসায়ী দিলীপ রায় কানুর দোকান দখল করে নিয়েছে এলাকার দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা জানান, দিলীপ রায় কানু দীর্ঘদিন ধরে এলাকায় দোকানটি ভাড়া দিয়ে আসছিলে। তিনি স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগের একজন নেতা হিসেবেও পরিচিত। সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি তার দোকান দখল করে নিয়েছে। এলাকাবাসীর দাবি, দখলকারীদের মধ্যে স্থানীয় জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাকর্মী জড়িত।
স্থানীয় সূত্র আরও জানায়, দিলীপ রায় কানু পলাতক স্থানীয় সংসদ সদস্যের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এ কারণে তিনি ২০২৪ এর ৫ আগস্ট এর পর পলাতক হন, রাজনৈতিক প্রতিহিংসার মুখে পড়েন।
উল্লেখ্য, ২০১৯ সালেও তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে ব্যাপক মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করার ঘটনা ঘটেছিল বলে জানা যায়। তবে সেই অভিযোগ পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়। এ বিষয়ে এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকের সঙ্গে কথা বলা হলে তারা ভয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়দের মতে, এ ঘটনায় এলাকায় চাপা অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ