• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

কক্সবাজারে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৫

admin
আপডেটঃ : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় অটোরিকশাটি ট্রেনটির নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে পাঁচজন প্রাণ হারান।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ