• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস পাম্পে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। আগুন প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আদর্শ গ্রাম এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার সন্ধ্যার দিকে পাম্পে আগুনের সূত্রপাত হয়। রাত ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, বিভিন্ন স্থানে আগুন ধিকিধিকি জ্বলতে দেখা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হওয়ার তথ্য রয়েছে।

স্থানীয়রা জানান, গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে পার্কিংয়ে থাকা কয়েকটি জিপে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন নিরাপদ স্থানে সরে যান।

আগুনের তীব্রতা এতটাই ছিল যে প্রায় এক কিলোমিটার পর্যন্ত তাপ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে পাশের আদর্শ গ্রাম এলাকার ভেতরেও আতঙ্কের সৃষ্টি হয়।

অগ্নিকাণ্ডে পাম্পে থাকা অন্তত ৭ থেকে ৮টি গাড়ি পুড়ে গেছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর আরও দুটি অগ্নিনির্বাপক দল যোগ দেয়। পাহাড়ের ওপর থেকে এবং বিভিন্ন দিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ ৯ জন দগ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪ থেকে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ