• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

এ নির্বাচন বাংলাদেশের নতুন অধ্যায় সূচনা করবে : মির্জা ফখরুল

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে এ দিনটির সূচনা হয়েছে। এ নির্বাচনের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনই নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে।

তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো। আমরা আশা করি, এ পথ মসৃণভাবে দেশের মানুষের জীবনমান, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে এ নির্বাচন একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ