• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জের সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার

admin
আপডেটঃ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের স্কাইমুন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঈশ্বরগঞ্জ থানায় বর্তমানে তার নামে কোনো নতুন মামলা নেই। তবে পুরোনো কিছু মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাবিবুর রহমান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ