• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঈদের আনন্দে ঐক্যের বার্তা, নতুন বাংলাদেশের প্রত্যয় প্রধান উপদেষ্টার

admin
আপডেটঃ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ঈদের আনন্দে জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, যত বাধাই আসুক, ঐক্যের ভিত্তিতেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ইশরাক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও এই জামাতে অংশ নেন।

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের এবং সুস্থতা কামনা করেন আন্দোলনে আহতদের। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি।

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতা সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ