• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

ইসরায়েলি পরিকল্পনায় খামেনিকে হত্যার ইস্যুতে ট্রাম্পের ভিন্ন সুর

admin
আপডেটঃ : সোমবার, ১৬ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। তবে দেশটির এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজকে এমনটি জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

তারা বলেছেন, ইসরায়েল যখন খামেনিকে হত্যা করার সুযোগ পেয়েছিল, তখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ‘ভালো ধারণা’ নয়।

গত সপ্তাহে ইরানে হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যুদ্ধপরিস্থিতি নিয়ে কথোপকথন হয়।

খামেনিকে হত্যায় ট্রাম্পের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়টি প্রথম রিপোর্ট করেছিল রয়টার্স।

এরপর রোববার সন্ধ্যায় ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথোপকথনের বিষয়টি অস্বীকার করে নেতানিয়াহু বলেন, ‘আমাদের কথোপকথনের অনেক মিথ্যা প্রতিবেদন আছে যা কখনো ঘটেনি। আর আমি সেসব বিষয়ে আলোচনায় যাব না। আমার মনে হয় আমাদের যা করা দরকার আমরা তাই করব।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ