• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক গোপন নথি

admin
আপডেটঃ : রবিবার, ৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সংবলিত কয়েক হাজার গোপন নথি ইরানের গোয়েন্দাদের হাতে পৌঁছেছে – এমন বিস্ফোরক দাবি ঘিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যমগুলো একযোগে এই তথ্য প্রকাশ করে জানিয়েছে, একটি গোপন অভিযানে এসব স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো ইতিমধ্যে ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে।

একটি তেহরানভিত্তিক সংবাদমাধ্যম জানায়, ইরানের গোয়েন্দারা একটি উচ্চমাত্রার গোপন অভিযান পরিচালনা করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাসমূহের নকশা, গঠন, পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কিত হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেন।

এই অভিযানের পর নথিগুলো ইরানে নিয়ে গিয়ে চুলচেরা বিশ্লেষণের কাজ চলছে। আইআরআইবি-র ভাষ্যমতে, ‘এই অভিযান ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’।

এ তথ্য ফাঁসের পর আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পূর্বাপর উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা বাড়াবে বলে ধারণা বিশ্লেষকদের।

দখলদার ইসরায়েলের পরমাণু গোপনীয়তা ভেঙে এমন স্পর্শকাতর তথ্য ইরানের হাতে চলে যাওয়া অঞ্চলটিতে একধরনের নিরাপত্তাহীনতার ছায়া ফেলেছে।

সংবাদমাধ্যমে জানা যায়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে – ‘ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোপন নথি সংগ্রহে সফল হয়েছেন।’

তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। পাশাপাশি, ইরানপন্থি সংবাদমাধ্যমগুলোও ঠিক কী ধরনের তথ্য বা কৌশলগত পরিকল্পনা এই নথিগুলোর মধ্যে রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি।

বিশ্লেষণধীন এই নথিগুলো ভবিষ্যতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রেক্ষাপটে কী ভূমিকা রাখবে, তা নিয়ে বাড়ছে জল্পনা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ