• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার ইসরাইলের নির্বাচনে নাটকীয় মোড়, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান মেট্রোরেলে স্ট্রোকের পরও বসার জায়গা দেয়নি কেউ, পড়ে গিয়েই মৃত্যু

ইরানবিরোধী মার্কিন চাপে ৪ দেশের সহযোগিতা, কৃতজ্ঞতা জানাল যুক্তরাষ্ট্র

admin
আপডেটঃ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, ইরানের প্রতিবেশী তুরস্ক এবং উপসাগরীয় দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এসব পদক্ষেপের জন্য চার দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি দল কাজ করছে। এসব প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে বলেও জানান তিনি।

বেসেন্ট জানান, তুরস্ক ও ওমান তাদের দেশে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করেছে। সংযুক্ত আরব আমিরাত ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বড় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে।


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ আরও জোরদার করতে চার দেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

বেসেন্ট বলেন, তেহরান যাতে তাদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে যেতে না পারে, সে জন্য আরও কাজ বাকি রয়েছে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্র একযোগে কাজ চালিয়ে যাবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ