• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

আমেরিকার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি মামুনুলের

admin
আপডেটঃ : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) প্রতিষ্ঠার নামে দেশে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত নতুন রূপ আওয়ামী জাহিলিয়া যুগের নব্য লেডি ফেরাউন খ্যাত শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিলো। তার জুলুম ও ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি ভারতের স্বার্থ রক্ষা করছিলো।

মামুনুল হক তার বক্তব্য শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের ৪টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে ৪ জনের নাম ঘোষণা করেন ।

প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম-১ আসনে শহিদুল ইসলাম ফয়েজি, কুড়িগ্রাম-২ আসনে মুফতি নুরুদ্দীন কাশেমী, কুড়িগ্রাম-৩ আসনে মামুনুর রশীদ, কুড়িগ্রাম-৪আসনে মুফতি শাহাদত হোসাইন।

খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম সুজার সঞ্চালনায় সভাপতি মুফতি ইব্রাহিম খলিল নোমানীর সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা রেজাউল করিম প্রমুখ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ