• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

‘আপনার ছেলেমানুষি মানায় না’, প্রধান উপদেষ্টাকে দুদু

admin
আপডেটঃ : রবিবার, ২৫ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ আপনার ছেলেমানুষি মানায় না। ৮৪ বছর বয়সে আপনার এই ধরনের অভিমান মানায় না।’ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি।’

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে রোববার ‘রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে এ বিএনপি নেতা বলেন, ‘আমরা আপনার পাশে আছি। আমরা সরকারের পাশে আছি। আমরা বলিনি আপনি পদত্যাগ করেন। আপনি নাহিদের সঙ্গে দেখা করে পদত্যাগের রাগ-অভিমান দেখালেন।’

সম্প্রতি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যমকে নাহিদ জানান, ‘প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা প্রকাশ করেছেন।’ তিনি বলেন, ‘আমি যদি কাজ করতে না পারি…যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না। এরপরই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি সামনে আসে।

পরে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। এরপরই ড. ই্‌উনূসের পদত্যাগ নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ