• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়: রিজভী

admin
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১০ মার্চ) মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, এখন কোনো কন্যাশিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়। ছাত্রদের কথা মতো চললে, কী করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে-এমন প্রশ্ন রাখেন তিনি।

দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ