• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

যশোরে বাসচাপায় ইজিবাইকের নারী যাত্রী নিহত

admin
আপডেটঃ : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ যশোরে যাত্রীবাহী বাসের চাপায় প্রতিমা সরকার (৪৫) নামে ইজিবাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার ইছালী ইউনিয়নের জগমহনপুর এলাকায় সিদ্দিক পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা সরকার বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, প্রতিমা সরকার খাজুরা বাজার থেকে ইজিবাইকে চড়ে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জগমহনপুর এলাকায় সিদ্দিক পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

এ সময় প্রতিমা সরকার ইজিবাইক থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বারোবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর জানান, বাসচাপায় নিহত প্রতিমা সরকারের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাস ও চালককে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ