• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে চীন

admin
আপডেটঃ : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। কূটনৈতিক পত্রের মাধ্যমে চীন সরকার নিশ্চিত করেছে, এ নির্বাচনে দুজন অফিসিয়াল পর্যবেক্ষক পাঠাতে চান তারা। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, এ দুই পর্যবেক্ষক নির্বাচনের আগে আগেই বাংলাদেশে আসবেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তারা একটি টিমের মাধ্যমে এ পর্যবেক্ষকদের সঙ্গে মিলে নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন।

এ সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চীন প্রথমবারের মতো অফিসিয়ালি তিনজন পর্যবেক্ষক পাঠিয়েছিল। সেবার পশ্চিমা দেশগুলো (ইইউ, যুক্তরাষ্ট্র) পূর্ণাঙ্গ মিশন না পাঠালেও চীন, রাশিয়া, জাপানের মতো দেশগুলো ছোট দল পাঠিয়ে নির্বাচনকে সমর্থন জানিয়েছিল।

এবারও চীন ছোট কিন্তু অফিসিয়াল দল পাঠাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের গভীরতা এবং চীনের নন-ইন্টারফারেন্স নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও কিছুটা সাংঘর্ষিক বলে মনে করছেন বিশ্লেষকরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ