• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

admin
আপডেটঃ : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের মীরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার নামের একটি বাসে ধাক্কা দেয়৷ এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মার্চেন্ট নেভীর এক সদস্যসহ তিনজন নিহত ও ১০ জন আহত হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত মার্চেন্ট নেভী সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন, তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। তিনি ১০ দিনের ছুটি শেষে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন। বাকি হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

উদ্ধারকাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায়৷ এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়৷ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়৷ নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে৷ বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে৷

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ