• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

জকসুতে শিবির সমর্থিতদের একচ্ছত্র জয়, মাত্র ৫ পদে ছাত্রদল

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ২১টি পদের মধ্যে এই প্যানেলের প্রার্থীরা ১৫টিতে জয়লাভ করেছেন। অপরদিকে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন ৫টি পদে। বাকি একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

সহ-সভাপতি (ভিপি) পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে জয়ী হন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হন।

অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন—
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ নূর নবী (৫,৪০০ ভোট, শিবির),

শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খলিল (৫,৫২৪ ভোট, শিবির),

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন (৪,৪৮৬ ভোট, শিবির),

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ (৪,৪৭০ ভোট, শিবির),

আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম (৪,৬৫৪ ভোট, শিবির),

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নাওয়ার জয়া (৪,৫০১ ভোট, শিবির),

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম আহম্মেদ (৫,৩৮৫ ভোট, ছাত্রদল),

ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জার্জিস আনোয়ার নাঈম (৩,৯৬৩ ভোট, শিবির),

পরিবহন সম্পাদক মোহাম্মদ মায়েদ হোসেন (৪,০২৩ ভোট, ছাত্রদল),

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (৩,৪৮৬ ভোট, শিবির),

পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব (৪,৬৫৮ ভোট, ছাত্রদল)।

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন—
ফাতেমা আক্তার অরিন (৩,৮৫১ ভোট, শিবির),

মোহাম্মদ আকিব হাসান (৩,৫৮৮ ভোট, শিবির),

শান্তা আক্তার (৩,৫৫৪ ভোট, শিবির),

মোহাম্মদ সাদমান আমিন (৩,৩০৭ ভোট, ছাত্রদল),

মোহাম্মদ জাহিদ হাসান (৩,১২৪ ভোট, স্বতন্ত্র),

আবদুল্লাহ আল ফারুক (২,৯১৭ ভোট, শিবির)।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ