• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

admin
আপডেটঃ : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটকের পর রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

পতাকা বৈঠকের পর রোববার (৪ জানুয়ারি) রাতে রবিউলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মৃত রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘মৃত রবিউল ইসলাম মৃগী রোগী ছিলেন। শনিবার রাতে তিনি চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হন। এরপর হঠাৎ খিঁচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি।’

রাতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে অসুস্থ হয়ে রবিউলের মৃত্যু হয়েছে বলে জানান বিএসএফ সদস্যরা। রবিউল ইসলামের মৃগী রোগ থাকার কথা তার পরিবারও জানিয়েছে বিজিবিকে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘সোমবার (আজ) তার মরদেহ ফেরত দিতে চেয়েছে বিএসএফ।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ