• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

admin
আপডেটঃ : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

করপোরেট সুশাসনের জন্য ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

গতকাল সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

গেস্ট অব অনার ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অতিথি হিসেবে জুরি বোর্ডের সদস্য আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ ব্যাংক বীমা খাতের শীর্ষ ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের জাতীয় সংগঠন।

২০২৪ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে করপোরেট গভর্নেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স টানা ৫ম বারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ