• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

রাজশাহীর গর্ত থেকে উদ্ধার সেই শিশুকে মৃত ঘোষণা

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশু সাজিদকে বাঁচানো যায়নি। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা।

আগে বৃহস্পতিবার রাতে মাটির ৫০ ফুট নিচের গর্ত থেকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, টানা ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর দুই বছর বয়সী শিশু সাজিদকে মাটির নিচে অন্তত ৫০ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ