• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭ প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী রাজধানীতে দুই শতাধিক চেকপোস্ট, নিরাপত্তা জোরদার ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: জামায়াত আমির বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির বিবাহবার্ষিকীতে পুরোনো স্মৃতি, আবেগঘন শবনম ফারিয়া রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

জি২০ সম্মেলনে অংশ নেবেন না ট্রাম্প

admin
আপডেটঃ : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতনের প্রতিবাদে তিনি জি২০ সম্মেলনে অংশ নেবেন না।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানারা (ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত) হত্যা ও নিপীড়নের শিকার হচ্ছেন এবং তাদের জমিও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে। যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এই সম্মেলনে অংশ নেবেন না।’

তিনি দক্ষিণ আফ্রিকা এই সম্মেলনের আয়োজক হওয়াকে ‘গভীরভাবে লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেন।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মুখপাত্র ক্রিসপিন ফেরি বলেছেন, ‘জি২০ সম্মেলনের সফলতা কোনো একটি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণের ওপর নির্ভর করে না। ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বেদনাদায়ক ঔপনিবেশিক ইতিহাসকে ব্যবহার করে একটি কাল্পনিক সংকটের চিত্র আঁকছেন। বাস্তবে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে নির্যাতনের কোনো প্রমাণ নেই।’

দক্ষিণ আফ্রিকার কোনো রাজনৈতিক দলও দেশটিতে ‘গণহত্যা’ চলছে বলে দাবি করেনি। ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বমঞ্চে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সূত্র : বিবিসি

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ