• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর আটক দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

আজ শনিবার স্বর্ণের বজারদর

admin
আপডেটঃ : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ বিশ্ব বাজারে দরপতনের পর সেই ধাক্কা লেগেছে দেশের সোনার বাজারে। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ হয়। সমন্বিত ওই দামেই আজ বিক্রি হবে সোনা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। শনিবারও (২৫ অক্টোবর) একই দামে বিক্রি হবে সোনা।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খসাতে হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

২২ অক্টোবরের আগে গত ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়। যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। সোনার দামে তারতম্য হলেও রুপার দামে পরিবর্তন আসেনি।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ