• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

রাকসু নির্বাচন সামনে রেখে হলে তল্লাশি

admin
আপডেটঃ : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে আবাসিক হলগুলোতে তল্লাশি অভিযান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রশাসনের প্রক্টরিয়াল বডির সদস্যরা তল্লাশি শুরু করেন শহীদ শামসুজ্জোহা হলে। অভিযানে নেতৃত্ব দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আল আমিন সরকার।

তল্লাশির সময় মতিহার থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের সঙ্গে যৌথভাবে হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা করেন এবং কক্ষগুলোতে অবৈধ কিছু রয়েছে কিনা তা যাচাই করেন।

প্রক্টরিয়াল টিম জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং বহিরাগত কেউ হলে অবস্থান করছে কিনা তা নিশ্চিত করতেই এ তল্লাশি চালানো হচ্ছে।

তারা আরও বলেন, ‘নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে জন্যই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ