• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনিশ্চিত

admin
আপডেটঃ : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক এখনো অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের কোনো বৈঠকের সময়সূচী এখনো নির্ধারিত হয়নি। তবে ভবিষ্যতে বৈঠকটি চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সোমবার (১৩ অক্টোবর) টেলিফোনে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, আমি আগেই জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরাম এর বৈঠকে যোগ দিতে রোম যাচ্ছেন। সফরকালে তিনি কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে পারেন। তবে আমি কোথাও বলিনি যে তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে।

তিনি আরও বলেন, সংবাদমাধ্যমগুলোকে অনুরোধ করবো তারা যেন এ সংক্রান্ত প্রতিবেদনে সঠিক তথ্য উপস্থাপন করে এবং পূর্বে প্রকাশিত ভুল তথ্য সংশোধন করে।

এদিকে, ওয়ার্ল্ড ফুড ফোরাম এর ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় রোমে পৌঁছান। আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ