• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

admin
আপডেটঃ : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। ১৯৯২ সাল থেকে প্রতিবছর সারাবিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবস পালিত হয়ে আসছে।

২০১৮-১৯ সালের জরিপ অনুযায়ী, দেশের প্রাপ্তবয়স্কদের ১৮.৭ শতাংশ কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ডিপ্রেশন (বিষণ্ণতা) ও অ্যাংজাইটি (উদ্বেগ) দেখা যায়। শিশু-কিশোরদের মধ্যে মানসিক সমস্যার হার ১২.৬ শতাংশ। তবে চিকিৎসা গ্রহণের হার খুবই কম; আক্রান্ত প্রাপ্তবয়স্কদের প্রায় ৯২ শতাংশ এবং শিশুদের ৯৪ শতাংশ কখনো মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসেননি।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত পরিশ্রম, কম বেতন, কর্মী ছাঁটাই, কর্মক্ষেত্রে অসন্তুষ্টি, সহকর্মীদের অসহযোগিতা, দারিদ্র্য ও সামাজিক মর্যাদা হারানোর ভয়ে কর্মীরা বেশি বিষণ্নতায় ভুগছেন। কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনের একজন মানসিক সমস্যায় আক্রান্ত হন এবং তাদের মধ্যে ৮০ শতাংশ গুরুতর মানসিক অসুস্থতার কারণে চাকরি হারান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ