• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সকলেরঃ সমাজকল্যাণ মন্ত্রী কঠিন পরিস্থিতিতেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জন নিহত ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, পাল্টা হুঁশিয়ারি তেহরানের কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় শিশু নারীসহ নিহত ১২ গাজায় ইসরায়েলি বর্বরতার জীবন্ত দলিল ‘হিন্দ রাজব’ আটকে দিল ভারত ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৫ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে প্রবাসীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

admin
আপডেটঃ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বানও জানান তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে এনআরবি কানেক্ট ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

প্রধান উপদেষ্টা বলেন, এখন দেশের পুনর্গঠনের কাজ চলছে। এ সময় একবছর আগে কী পরিস্থিতিতে সরকার গঠন করতে হয়েছিল, সেই অভিজ্ঞতার কথাও বলেন তিনি।

রেমিট্যান্স প্রবাহে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি।

জাতিসংঘ অধিবেশনের মতোই এনআরডির অনুষ্ঠানেও বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার পাশে ছিলেন। এছাড়াও, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ