• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

admin
আপডেটঃ : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিন জন ফায়ার ফাইটারসহ মোট চারজন সদস্য দগ্ধ হয়েছেন। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও চারটি ইউনিট যোগ করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনে থাকা কেমিক্যালে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় এই বিস্ফোরণেই চারজন সদস্য দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ